Bangladesh Atomic Energy Scientist Association
Untitled Document
 
 

বর্তমান বায়েসা ২০১০-২০১১ কর্মপরিষদ  নিম্নবর্ণিত কর্মপরিকল্পনাসমূহ গ্রহণ করেছেঃ

 

o       বায়েসাকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে রেখে বিজ্ঞানীদের সামষ্টিক স্বার্থে নিয়োগ করা হবে।

o       কমিশনের নবীন বিজ্ঞানীদের উচ্চ শিক্ষার জন্য পূর্বের ন্যায় বঙ্গবন্ধু ফেলোশীপ/আলাদা প্রকল্প চালু করণে উদ্যোগ গ্রহণ করা হবে।

o       কমিশনের বিজ্ঞানীদের গবেষণালব্ধ জ্ঞান-এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় বিজ্ঞানীদের চাকুরীর বয়সসীমা ৬২ বৎসর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

o       সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গঠনে কমিশনের বিজ্ঞানীদের সরাসরি সংশ্লিষ্টতা বাড়ানোর ক্ষেত্রে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করা হবে।

o       বিজ্ঞানীদের গবেষণা কাজে উদ্বুদ্ধকরণ এবং এ সংক্রান্ত প্রতিবন্ধকতা নিরসনে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হবে।

o       কমিশনের হারানো গৌরব তথা কমিশনের বিজ্ঞানীগণ অতীতে যে সকল সুবিধাদী ভোগ করতেন (যেমনঃ মেডিক্যাল সুবিধা, রেডিয়েশন ভাতা ইত্যাদি) সেগুলি ফিরিয়ে আনার চেষ্ট করা হবে।

o       সি.এস.ও সমপর্যায়ের বিজ্ঞানীদের বিদেশে গমনের জন্য প্রয়োজনীয় সরকারী আদেশ (জি.ও) বিশ্ববিদ্যালয়ের মত কমিশন থেকেই প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

o       দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কমিশনের সকল পর্যায়ের যোগ্য বিজ্ঞানীদের মেধা ও গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানোর ব্যাপারে ভূমিকা গ্রহণ করা হবে।

o       বিজ্ঞানীদের পদোন্নতি এবং বৈদেশিক প্রশিক্ষণের বিষয়ে সুষ্ঠু নীতিমালা প্রণয়নে কমিশনকে সহযোগিতা করা হবে।

o       কমিশনের বিজ্ঞানীদের অফিসে যাতায়াতের জন্য মানসম্পন্ন এবং পৃথক গাড়ীর ব্যবস্থাকরণে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করা হবে।

o       বিজ্ঞানীদের আবাসন সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

o       প্রতি বৎসর এল.পি.আর-এ গমনকারী বিজ্ঞানীদেরকে বায়েসার পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হবে।